, || - ||

রামগঞ্জে এমপি আনোয়ার খানের সুস্থতা কামনায় এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর ঝাউতলায় নুরুল উলুম হাফেজিয়া এতিমখানায় ৯নভেম্বর সোমবার দুপুরে ২৭৪ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নুরুল উলুম হাফেজিয়া এতিমখানার পরিচালনা কমটির সভাপতি মোঃ মিজানুর রহমান, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আবু তাহের, এতিমখানার মুহতামিম হাফেজ মাওঃ মোঃ নুরুল ইসলাম, মাওঃ আঃ রহিম, কারী মহিবুল্যা, কারী নোমান ছিদ্দিক, যুবলীগ নেতা গাজী মাঈন উদ্দিন মানিক, ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন বাবু ও স্থানীয় হাসান মিঝি প্রমূখ।

Please follow and like us: