, || - ||

রামগঞ্জে নব্বই দশকের আ’লীগের তিন ছাত্র ও যুবনেতার দলীয় মনোয়ন পত্র সংগ্রহ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

নব্বই দশকে যখন রামগঞ্জের রাজপথে জয়বাংলা শ্লোগান দিলে হয় হামলা না হয় মামলা ছিল নিশ্চিত৷ থাকাতে হত বাড়ি ঘর ছেড়ে,না হয় জেলখানায়৷ সে সময়ের বিবেষিকাময় নির্যাতনের ভয়কে জয় করে স্বাধীনতা স্বপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শকে ভালোবেসে বিশ্বাস ও আস্তা রেখে রাজপথে জয়বাংলার স্লোগান দিয়েছেন যেই কয়জন ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের মধ্য থেকে আসছে ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী লামচর ইউনিয়ন থেকে ফয়েজ উল্লাহ জিসান, চন্ডিপুর ইউনিয়ন থেকে মোঃ আনোয়ার হোসেন আনু, কাঞ্চনপুর ইউনিয়ন থেকে মনির হোসেস খোকন দলীয় মনোয়ন প্রত্যাশী৷
তারা উপজেলা ও জেলা পর্যাযের নেতাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে দলের জন্য দূঃসময়ে নির্যাতিত ও ত্যাগের মূল্যায়ন পাবেন এ আস্থা ও বিশ্বাস রেখে আজ দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেন৷
ফয়েজ উল্যাহ জিসান, ১৯৮৬- ৮৮ সাল পর্যন্ত ফতেহপুর মাদ্রাসা শাখার ছাত্রলীগ সভাপতি, ১৯৮৮ -৯১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক, ১৯৯১ -৯৫ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের সভাপতি, ২০০২-০৪ সাল পর্যন্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও ২০১৫-১৭ সাল পর্যন্ত উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন৷ রাজনীতিক জীবনের বহুবার মামলা, হামলা স্বীকার হয়েছে৷ জেল খেটেছেন কয়েকবার তবুও রাজনীতিক জীবন কখনো দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল না৷
মোঃ আনোয়ার হোসেন আনু, ১৯৯২-১৯৯৪ সাল পর্যন্ত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৪-২০০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এছাড়াও জেলা ছাত্রলীগ ও যুবলীগের সদস্য ছিলেন৷ বর্তমানে উপজেলা আওয়ামীগের শ্রম বিষয়ক সম্পাদক৷ রাজনৈতিক জীবন ১১টি মামলা, বহুবার হামলার স্বীকার, কয়েকবার জেলে খেটেছেন৷ মোটর সাইকেল ও এবং তাঁকে আটক করে মুক্তিপন হিসেবে তাঁর বাবা নিকট তৎকালিন সময় ১ লক্ষ টাকা আদায় করে দেয়৷ তবুও তিনি আজও দলীয় আনুগত্যের বাহিরে যাননি৷
মনির হোসেন খোকন,১৯৮৬-৮৭ সাল পর্যন্ত নিচহরা সমাজ কল্যান উচ্চবিদ্যালয়ের সভাপতি, ১৯৯০-১৯৯৪ সাল পর্যন্ত সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক, ১৯৯২-৯৩ সালে কলেজ সংসদের ভিপি প্রার্থী,১৯৯৫-৯৭ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৬-২০০৩ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন এছাড়াও জেলা ছাত্রলীগ যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য ছিলেন৷ বর্তমানে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক৷ মনির হোসেন খোকন ও বহু মামলা হামলা ও বহুবার কারাভোগ করেছেন৷
তাঁরা জানান, চলতি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচে তৃর্নমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করছেন৷ দলের প্রতি আমাদের ত্যাগকে মূল্যায়ন স্বরূপ এভাব ইনশআল্লাহ আমরা মনোয়ন পাব৷

Please follow and like us: