মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে নারীর ক্ষমতায়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই উঠান বৈঠক অনুষ্ঠিক হয়। বৈঠকে পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ উপজেলা তথ্য কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পশ্চিম শোশালিয়া গ্রামের মেম্বার মোঃ আমির হোসেন, যুবলীগ নেতা বেলাল হোসেন প্রমূখ।
, || - ||
রামগঞ্জে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: