সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির এস এস সি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

লক্ষ্মীপুরের রামগঞ্জ ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির এস এস সি পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদ আহমেদ ভুইয়া একাডেমির সভাপতি ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভুইয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাক্তন উপ-পরিচালক জনাব ডা.তাজকেরা খানম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান, ভোলাকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল হোসেন চৌধুরী প্রমূখ।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “তোমরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তোমরা সর্বোচ্চ শিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হয়ে দেশের সেবা করবে,এই প্রত্যাশা নিয়েই আমরা অজপাড়াগাঁয়ে এরকম একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। সর্বশক্তিমান আল্লাহ কাছে তোমাদের সার্বিক সাফল্য কামনা করি।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ইসমাইল বিন শহিদ উল্লাহ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সাজ্জাদুর রহমান।

 

Please follow and like us: