, || - ||

রামগঞ্জে ফ্রি মেডিকেল-ডেন্টাল ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্চাসেবী সংগঠন পানিয়ালা ব্লাড ডোনার’স ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে ফ্রি মেডিকেল-ডেন্টাল ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

পানিয়ালা ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি আলী হোসেন নয়নের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শাহজান, রামগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, দল্টা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবদুর রাজ্জাক, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক।
শিক্ষক আবদুল মোতালেব জুয়েল’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী রানী চক্রবর্তি, পানিয়ালা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ সুমন, মীর হোসেন প্রমূখ।
রূপায়ন গ্রুপ কর্মরত এস এম রুবেলের সার্বিক সহযোগীতায় ফ্রি মেডিকেল-ডেন্টাল ও ব্লাড গ্রুপ ক্যাম্পেইনে ৫শতাধীক অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন, উপজেলার ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও মরোনত্তর, স্বেচ্চাসেবী সংগঠন, বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সন্মাননা স্মারক দেয়া হয়।

Please follow and like us: