, || - ||

রামগঞ্জে বিজয় দিবসে দিনমজুরকে গৃহবন্ধি।।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জে বিজয় দিবসে দিনমজুরকে গৃহবন্ধি।।

রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে সোমবার পুলিশ জামাইয়ের দাপট দেখিয়ে শ্বশুর নজির আহমেদ দিনমজুর নুরে আলমের বসতঘরের চার পাশে বাশেঁর ব্যারিকেট দিয়ে গৃহবন্ধি করেছে। বিষয়টি নিয়ে এলাকাতে সমালোচনার ঝড় উঠেছে।
সুত্রে জানায়,উপজেলার পশ্চিম করপাড়া গ্রামের আবর আলী দরবেশের বাড়ির মৃত আশ্রাব আলীর রিক্সা চালক পুত্র মোঃ নুরে আলম পৈত্রিক,ক্রয় এবং ওয়ারিশ (বোন) সুত্রে সাড়ে পাচঁ শতাংশ সম্পত্তির মালিক হয়ে বসবাস করছে। একই বাড়ির মৃত আরব আলীর পুত্র নজির আহমেদ দীর্ঘ কয়েক বছর যাবত উক্ত সম্পত্তি দখলের ব্যর্থ হয়। সোমবার সকাল থেকে পুলিশ সদস্য মেয়ের জামাই আনোয়ার হোসেনের সহযোগীতায় স্থানীয় দুস্কৃতকারী মোবারকের নেতৃত্বে ৮/১০জনের দুস্কৃতিকারীদের পাগারা বসিয়ে দিনমজুর মোঃ নুরে আলমের বসত ঘরের চার পাশে বাশঁ দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে। দিনমজুর মোঃ নুরে আলম বলেন,নজির আহমেদ তার মেয়ের জামাই পুলিশ সদস্য আনোয়ার হোসেনের দাপট দেখিয়ে আমার সম্পুর্ণ সম্পত্তি ও বসতঘরের চার পাশে ব্যারিকেট সৃষ্টি করে। অভিযুক্ত নজির আহমেদ বলেন,আমি ক্রয় সুত্রে সম্পত্তির মালিক হওয়ার পর নুরে আলমকে বসতঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়। ঘর সরিয়ে না নেওয়ায় সীমানা নির্ধারন করে ব্যারিকেট দিয়েছি। মেয়ের জামাই পুলিশ সদস্য আনোয়ার হোসেন বলেন,আমি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। ব্যারিকেট দেওয়ার সাথে আমার কোন সর্ম্পক নেই।

Please follow and like us: