, || - ||

রামগঞ্জে বীরমুক্তিযোদ্ধা বদরুদৌজার মরদেহ রাষ্টীয় মর্যাদায় দাফন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী রামগঞ্জের কৃতিসন্তান উপজেলা বি এন পি র সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ মো. বদরুদৌজার (৭০) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূন্ন হয়েছে। রবিবার ২১ নভেম্বর সকাল ১০টায় রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পৌরসভার জগতপুর গ্রামের শেখ বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে তাকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর রামগঞ্জ থানায় কর্মরত চৌকষ দল। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভূমি ) হুমায়ন রশিদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ,ক.ম রুহুল আমিন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা খায়ের পাটওয়ারী, সাবেক মেয়র বেলাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ পাটওয়ারী, জেলা ও উপজেলা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা শেখ মো. বদরুদৌজা শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় রামগঞ্জ পৌরসভার জগতপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রামগঞ্জে প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাঘফেরাত কামনা করেন।

Please follow and like us: