, || - ||

রামগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা,পৌরসভা, প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, ও বেসরকারি ভবন গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ৯ টায় রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডার সালেহ আহম্মদ পাটওয়ারী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী,অ্যাঃ ক্যাঃওয়ালী উল্যা, সাখাওয়াত উল্যা, শাহ আলম,হাবিবুর রহমান প্রমুখ মুক্তিযোদ্ধাগন।

আলোচনা শেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাঘফেরাত কামনা দোয়া মোনাজাত ও তবারক বিতরন করা হয় ।

Please follow and like us: