লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পদ্মাবাজার মাঠে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মুনসীন জাহানের সভাপতিত্বে এবং দাসপাড়া হাই স্কুলের ব্যবস্থাপনায় কমিটির সভাপতি মোরশেদুল আমিন বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,ওসি মোঃ আনোয়ার হোসেন,চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া,লামচর ইউনিয়নের চেয়ারম্যান মাহেনারা পান্না,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মাস্টার,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন প্রমুখ।
Please follow and like us: