রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের শিবপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক বিল্লাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার মাগরিবের নামাজের পর বাড়ি ফেরার পথে রামগঞ্জ দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল বিল্লাল হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
নিহত বিল্লাল হোসেন শিবপুর গ্রামের আকা খন্দকার বাড়ির বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
, || - ||
রামগঞ্জে মোটর সাইকেলে ধাক্কায় প্রাণগেল বৃদ্ধের
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: