রামগঞ্জ উপজেলার ভাটরা নান্দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলজিএসপি-৩ এর প্রকল্পের অর্থায়নে রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।
বিদ্যালয় প্রধান শিক্ষক আজাদ হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব মো: শরিফ হোসেন এর সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মিঠু, প্যানেল চেয়ারম্যান আলী আশ্রাফ, ইউপি ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত ওয়াসিম,সাধারণ সম্পাদক জীবন শেখ সহ অনেকে।
Please follow and like us: