, || - ||

রামগঞ্জে স্বপ্নচূড়া ক্রিকেট টুনামেন্ট এর উদ্ভোধন।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বপ্নচূড়া ক্রিকেট টুনামেন্ট ২০২১ এর উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার ০২ (ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পৌর আউগানখীল চতলা মরহুম শাফায়েত আহম্মেদ ছিদ্দিকি ক্রিকেট গ্রাউন্ডে এ টুর্নামেন্ট এর উদ্ভোধন করা হয়। এসময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্ট এর উদ্ভোধন করেন, রামগঞ্জ থানার অফিসার ইনসার্চ মোহাম্মদ আনোয়ার হোসেন। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ তৌহিদুল ইসলাম কবির, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল বিএসসি, রামগঞ্জ প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য ইকবাল খন্দকার শান্ত প্রমুখ। এসময় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যসহ সকল সদস্যগন উপস্থিত ছিলেন। উদ্ভোধনী খেলায় অংশগ্রহন করেন রামগঞ্জ ইয়াং স্টার ক্লাব ও রামগঞ্জ টার্চ গ্যালারি। খেলায় সর্বোচ্চ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামগঞ্জ ইয়াং স্টার ক্লাবের রাকিব হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক এবং অপ্রিতিকর কর্মকান্ড থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। করোনাকালীন সময়ে আমরা খেলধুলা থেকে অনেক পিছিয়ে পড়েছিলাম। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের এ উদ্যোগকে তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানান।

Please follow and like us: