লক্ষ্মীপুরের রামগঞ্জে মহামারি করোনাকালিন সময়ে জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করতে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দোয়া ও পিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, রামগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার, মালিক পক্ষ থেকে কামরুল ইসলাম বিএসসি, মোহাম্মদ মিলন পাটোয়ারী ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাউসার হোসেনসহ প্রমূখ।
Please follow and like us: