, || - ||

রামগঞ্জ থানার এসঅাই মহসিন চৌধুরী জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার মনোনীত ৷৷ সন্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরী জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে মনোনীত হয়েছেন । গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে আইজিপির পক্ষে তাঁকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রিয়াজুল কবির ।

তথ্য সূত্রে জানা যায়, এস আই মহসিন চৌধুরী রামগঞ্জ থানায় কর্মরত অবস্থায় অপরাধ দমন, সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার, আইন শৃংখলা উন্নতিতে কার্যকর ভুমিকা পালন করায় ২৪ বার জেলার শ্রেষ্ঠ এবং বহুবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট অফিসার মনোনীত হয়েছেন৷

মহসিন চৌধুরী বলেন, পুলিশ সুপার ডঃ এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোয়াই , রামগতি সার্কেল মারুফা নাজনীন, রায়পুর সার্কেল স্পৃনা রানী ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারদের সহযোগিতায় ও অান্তরিকতার সহিত অামার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য এ সম্মাননা অর্জন করতে পেরেছি৷ তাই স্যারদের ধন্যবাদ রহিল৷

উল্লেখ্যঃ- সারাদেশে ৬৪ জেলায় ৬৪জন কমিউনিটি পুলিশিং অফিসারকে আইজিপির পক্ষ থেকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে৷

Please follow and like us: