, || - ||

রামগঞ্জ পৌরসভা নির্বাচনঃ নৌকার মাঝি খায়ের পাটওয়ারী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

তৃণমূলে ভোট গ্রহন, দলীয় নীতি নির্ধারনী পর্যায়ে লবিং, সাধারণ মানুষের উৎকণ্ঠা ও সকল জল্পনা কল্পনার অবসান শেষে জেলার রামগঞ্জ পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী।

গতকাল রাত ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত দেন বলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান।
এদিকে বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী নৌকা প্রতীক পাওয়ায় পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে ও দলীয় নেতাকর্মীরা রাত ৯টায় শহরে আনন্দ মিছিলের আয়োজন করে। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী দলের সিনিয়র নেতাদের মিষ্টিমুখ করান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামগঞ্জ পৌরসভার মেয়র পদে আবুল খায়েরকে মনোনীত করেছেন। সব ভেদাভেদ ভুলে নৌকার প্রর্থীর জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাঁছাইকে কেন্দ্র করে গোপন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ ৪৬ ভোট, পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আবুল খায়ের পাটোয়ারী ১৫ ভোট ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর হোসেন পেয়েছেন ৯ ভোট। উক্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন স্বাক্ষরিত চিঠি কেন্দ্রে প্রেরণ করা হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের জানান, আগামী ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে প্রস্তুতি নেয়া হবে।

Please follow and like us: