শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রামগঞ্জ পৌর শহরে অটোরিক্সায় ভোগান্তি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কের প্রধান সমস্যা হিসাবে দেখা দিয়েছে ব্যাটারিচালিত অটোরিক্সার আধিক্য। অতিরিক্ত অটোরিক্সার কারনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যানজটের কারনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে উপজেলাবাসীর।

বিশেষ করে রামগঞ্জ পুলিশ বক্স চত্বর-বাইপাস সড়ক, সোনাপুর চৌরাস্তা, রামগঞ্জ পাটবাজার নুরপ্লাজা, জিয়া শপিং কমপ্লেক্স গেইট ও রামগঞ্জ মাছ বাজার সড়কে যত্রতত্রে ব্যাটারি চালিত অটো রিক্সা পার্কিংয়ের কারনে এ যানজটের শিকার হচ্ছেন স্থানীয় লোকজন।

Please follow and like us: