, || - ||

রামগড়ে এক সন্তানে জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

রামগড়ে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানিয়রা জানান, রবিবার(২৩ ফেব্রুয়ারি)সকাল ১০টার সময় রামগড় চৌধুরী পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী মনোয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধুর পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে।

পুলিশ,নিহতের শাশুড়ি শাহনাজ বেগম (৫৮) কে আটক করেেছ।স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছে বলে যানা গেছে।

নিহতের পিতা বেলাল হোসেন তার মেয়েকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার দাবি করে সাংবাদিকদের জানান, ৬ বছর আগে পারিবারিক ভাবে দেলোয়ার হেসেনের সাথে তার মেয়ের বিয়ে হয়।এর পর থেকেই স্বামী ও শাশুড়ি  মেয়েকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো।গত দুই মাস আগে তার মেয়েকে মেরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সামাজিক বৈঠকে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানো হয়।

এদিকে পূর্ব বলিপাড়া সমাজবাসীর নিহতের স্বামী ও শাশুড়ির দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

রামগড় থানা অফিসার ইনচার্জ শামসুজ্জামান জানান, লাশ ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please follow and like us: