রামপালের কসাই কবির খাঁ এর বাড়ি থেকে চারটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় কসাই কবির খাঁ সহ আরো দুই গরু চোরকে আটক করা হয়। সোমবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গরু উদ্ধার ও চোরদের আটক করে পুলিশ। আটক কৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার রামপাল সদরের কাদের খার ছেলে মো. কবির খাঁ (৫০), ঝনঝনিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে জাহিদ সেখ (৪২) ও ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে মো. জামাল শেখ (৩২)।
পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে কবির কসাই ও তার সিন্ডিকেটের কয়েকজন সদস্য দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে রামপাল নিয়ে আসছিল। আমাদের একটি টিম ওই চোর সদস্যদের উপর নজর রাখছিল। এরপর সোমবার বিকালে খবর পাওয়া যায় কবির কয়েকটি গরু নিয়ে খেয়াঘাটের পাশে তার বাসায় এনে রাখে। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিফাজ উদ্দিন, এসআই চিন্ময় মন্ডলসহ একটি বিশেষ টিম প্রথমে খেয়াঘাটের কবিরের বাসায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ কবির কসাই ও জাহিদকে আটক করে। পরে তাদের তথ্য মতে ভাগায় অভিযান চালিয়ে জামালকে আরও ২ টি গরুসহ আটক করা হয়।
রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, এরা দীর্ঘ দিন ধরে গরু ছাগল চোরা কারবারি করে আসছিল। চুরির সাথে যারা জড়িত আছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকাল ১০ টায় আসামীদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: