করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যসেবা বজায় রেখে নগদ অর্থ সহায়তার পাশাপাশি সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও সমাজসেবক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস। মঙ্গলবার সকাল ৮ টায় ইউনিয়নের উত্তরপাড়া খেওয়াঘাটে প্রায় শতাধিক অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারদের মাঝে তিনি এই আর্থক সহায়তা প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দিজেন্দ্র লাল মন্ডল (ডিয়েল), শিশির কুমার মন্ডল, ইউপি সদস্য অনিমেষ মন্ডল (মঙ্গল), অসিত কুমার মন্ডল, অপূর্ব মন্ডল ও প্রণয় সমাদ্দার। ব্যক্তিগত অার্থিক সহায়তাকালে তিনি বলেন, সরকারি নির্দেশনা সবারই মেনে চলতে হবে। করোনা ছোট কোন রোগ নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাধি। মনে রাখতে হবে বাঁচতে হলে অবশ্যই সরকারি নিয়ম মেনে যতটা সম্ভব বাড়িতে অবস্থান করতে হবে। মনে রাখবেন আপনার অবহেলায় নিজের জীবন ও অন্যদের জীবন হতে পারে বিপন্ন। স্বর্বোচ্চ সতর্কতায় নিজে বাঁচুন অন্যকে ও বাঁচতে দিন।