রামপালে বিএনপি নেতার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুক্তির দাবিতে রামপাল উপজেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে আসার পথে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত বরণ করেন পেড়িখালি ইউনিয়ন বিএনপি নেতা শামসুর রাহমান (৫৫)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী ) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান ও প্রবাসী শেখ তারিকুল ইসলামের পক্ষ থেকে তার পরিবারের নিকট আর্থিক অনুদান তুলে দেন রামপাল উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী রাবেয়া বেগম এই অনুদান গ্রহণ করেন।
বিএনপি নেতা মরহুম শামসুর রহমান উপজেলার পেড়িখালী এলাকার দক্ষিণ পেড়িখালী গ্রামের আব্দুল আজিজের পুত্র। তিনি পেড়িখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মৃতকালে তিনি ২টি পুত্র সন্তান রেখে গেছেন। গত ২১ সালের ১৯ নভেম্বর জাতীয়তা বাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসার পথে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত বরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পেড়িখালি ইউঃ বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরাদুল হক, ভোজপাতিয়া ইউঃ বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আলামিন শেখ, বাইনতলা ইউঃ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন কচি, উপজেলা তাতীদলের সিঃ যুগ্ম আহ্বায়ক এতেশামুল আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আনাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম কবির, মোংলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-হাদী, যুবদল নেতা মোঃ হোসেন আলী, হাফিজ মোড়ল, ইউসুফ আলী, সোলাইমান শেখ, তানভীর হোসেন উজ্জল, মহিদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us: