, || - ||

রামপাল উপজেলা বিএনপি’র সভাপতির পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা আলহাজ্ব শেখ হাসান আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (এমপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি শোক ও দুঃখ প্রকাশ করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

শেখ হাসান আলী দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি খুলনার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। এদিন মাগরিবের নামাজ বাদ রামপালের ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় নামাজে উপস্থিত ছিলেন, আমির এজাজ খান (এমপি),খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন, মোংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ।

রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল হালিম পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হাসান, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু ও ছাত্রদলের মোল্লা তরিকুল ইসলাম শোভন।

Please follow and like us: