মোঃ ফয়সাল আহমেদ রাজ,গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:- বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার অস্তগত রামপুরা থানা ছাত্রলীগ নেতা শেখ শিপন রামিম নিজ জন্মস্থান গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া ও কাঠি ইউনিয়নের রিক্সাচালক,ভ্যান চালক,অটো চালক,দিন মজুর ৩০০ প্যাকেট ইফতার সামগ্রী ভ্রাম্যমাণ ভাবে বিতরণ করেছেন।তার এ ইফতার সামগ্রী বিতরণ করেন করপাড়া উন্নয়ন কমিটির নেতাকর্মী।
সুত্র কে ছাত্রলীগ নেতা শিপন জানান আমি দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশনা মানার জন্য আমার সাধ্য মতো মানুষের পাশে দাড়িয়েছি।
তিনি আরো বলেন বর্তমানে আলোচিত করোনা ভাইরাসের ফলে দেশের মানুষ খুব হিমশিম খাচ্ছে তাদের জীবন নির্বাহ করতে।এ থেকে গোপালগঞ্জের মানুষ ও বাদ পরেনি।যারা দিন মজুর তারা ত খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এসব দিন মজুরদের রোজা শেষে অন্যান্য বারের মতো পরিবার নিয়ে আনন্দ করে ইফতার করা এখন স্বপ্নের বিষয়। এই দরিদ্র মানুষ গুলোর কথা চিন্তা করে আমি আমার নিজ তহবিল থেকে একদিনের ইফতার বিতরণ করেছি দিন মজুর ও হতদরিদ্রদের মুখে ১ দিনের জন্য হলে ও হাসি ফোটানোর জন্য।
ছাত্রলীগ নেতা শিপন বলেন এর পুর্বে ও আমি আমার রামপুরা থানার অস্তগত হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছি।আমি আমার সাধ্যমতো আগামীতে ও অসহায় মানুষের পাশে নিজ সাধ্য মতো সাহায্যর হাত বাড়িয়ে যাব।
পরিশেষে তিনি এই ঈদে নিজ নিজ স্থানে অবস্থান করে ঈদ উৎসব পালন করতে নির্দেশ দেন।তাছাড়া কোন ধরনের ঈদের কেনাকাটা থেকে ও বিরত থাকতে বলেন।