বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রামেক হাসপাতালে ভুয়া ডাক্তার আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সোহাগ আলী (১৭),নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৯ নভেম্বর) রাত সোয় ৮টায় ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দেওয়ার সময় ওই তরুণকে আটক করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়, তিনি ডাক্তার নন, বরং প্রতারক। তার নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইনগত ব্যবস্থার জন্য নগরীর রাজপাড়া পুলিশের কাছে সোপর্দ করেন।
দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের এমন সতর্কতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেবাপ্রত্যাশী ও হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Please follow and like us: