শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১৬

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

রাশিয়ার এল-৪১০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও ছিলেন।

 

সূত্র: এএফপি

Please follow and like us: