নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ফেনী জেলা আ’লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল হান্নানকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার সকাল ১১ টায় ফেনীর মিজান ময়দানে প্রথম জানাযা, দুপুর ২ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে দ্বিতীয় জানাযা ও বিকেল সাড়ে ৩ টায় গ্রামের বাড়ী পৌর এলাকার পুর্ব ছাগলনাইয়া গ্রামে শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মীর আবদুল হান্নানকে কবরস্থ করা হয়। জাতীর এ শ্রেষ্ঠ সন্তান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের জানাযায় ছাগলনাইয়া সরকারী পাইলট স্কুল মাঠে হাজারো মুসল্লি অংশগ্রহণ করে। এসময় ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় স্মৃতিচারণ করেন, ফেনী-২ আসনের সাংসদ ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা, এনএসআই কর্মকর্তা মনছুর আহম্মদ বিপ্লব, প্রয়াত মীর আবদুল হান্নানের বড় ছেলে মীর আবদুল আউয়াল বাবু, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, মুক্তিযোদ্ধা ইউছুফ চৌধুরী। এরআগে গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখেযান।
Please follow and like us: