বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও  সংবাদদাতা :
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা দেশের মতো ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
০৮ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১ টার সময় রুহিয়া নারী কল্যান উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে ব্যান্ড পার্টির ব্যান্ডের তালে তালে এক বর্নাট্য র‍্যালী বের হয়। র‍্যালীতে রুহিয়া উচ্চ বিদ্যালয়, ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রীগন অংশগ্রহন করেন। র‍্যালীটি রুহিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহিয়া নারী কল্যান উন্নয়ন সংস্থার সভানেত্রী হালিমা খাতুন, সাবেক ইউপি মহিলা সদস্য অনিতা রানী সেন, ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন স্কুলের দশম শ্রেনীর ছাত্রী মোছা: জেবউন নেছা প্রমুখ।
Please follow and like us: