, || - ||

রুহিয়ায় দুই পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

 ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সোমবার ঠাকুরগাঁও  সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর গ্রামের অাতা জামাল (মুন্সী)’র বাড়িতে বাছুরটির জন্ম হয়। বাছুরটি এক নজর দেখতে উৎসুক শত শত মানুষ বাসায় ভিড় জমাচ্ছে। তিনি জানান, তার একটি গাভী সোমাবার (৩০ এপ্রিল) ভোর ৫টায় বাছুটির জন্ম হয়। এ সময় তারা দেখেন বাছুরটির পিছনের দুটি পা থাকলেও সামনের পা দুটির কোন চিহ্নই নেই। তবে বাছুরটি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তিনি আরো জানান বাছুরটিকে কোলে করে দুধ খাওয়ানো হচ্ছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ বাছুরটি দেখার জন্য ভিড় জমায়। সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অাব্দুর রহিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান অাপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম, তবে তিনি বলেন কনজেনিটাল এ্যানোমেলিট (জন্মগত অস্বাভিক)’র কারনে এ ধরনের বাছুর জন্ম নিতে পারে।

Please follow and like us: