, || - ||

রূর্যকিরণ আমান উল্ল্যাহ বাঁধন 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।
রূর্যকিরণ
আমান উল্ল্যাহ বাঁধন
একদিন তুমি বড় হবে,
ধরবে ভুবন হাল।
এইতো তুমি দেখছো সবে,
নতুন নোঙর পাল।
যাত্রা করো ধৈর্য্য ধরো,
শিখবে ধীরে কাল।
ভুবন জুড়ে আঁকবে রেখা,
জাগবে এক এক ঢাল।
বৃষ্টি শেষে রূর্যকিরণ
রৌদ্রের মাঝে রেশ।
তোমার মাঝেই দীপ্ত শিখা,
জ্বালিয়ে দেখো বেশ।
হাল ছেড়ো না হাল ছেড়ো না,
নতুন ভুবন মাঝি।
সৃষ্ট তুমি সৃষ্টিকর্তার,
সবই তার কারসাজি।
Please follow and like us: