ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী রৌশনাবাদ ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কাজী আশরাফ উদ-দৌলা রনিকে সভাপতি ও নুর হোসেন মজুমদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ৪২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় রৌশনাবাদ ক্রিকেট ক্লাব মিলনায়তনে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আশরাফ উদ-দৌলা রনির সভাপতিত্বে ও বিভূতী মজুমদার’র সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নুর হোসেন মজুমদার, ইকবাল হাছান মজুমদার, আরিফুল হাছান মজুমদার, সাইফুল আজম সাহেদ, নাজমুস সাকিব রিজন, সাইফুল ইসলাম।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আরিফুল হাসান মজুমদার, সহ-সভাপতি বিভূতী মজুমদার, সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, নাজমুস সাকিব রিজন, আবুল হাসেম সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ রনি, সুকান্ত কুমার শীল, তৌকির তাহমীদ, কোষাধ্যক্ষ নাঈমুল হক সৈকত, ক্রীড়া সম্পাদক দিদারুল হাসান রানা, সহ ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন শিমুল, সুজন চন্দ্র শীল, প্রচার ও বার্তা সম্পাদক ইশতিয়াক সায়েম, সহ প্রচার ও বার্তা সম্পাদক নিশান, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সহ-দপ্তর জামিউল। এছাড়াও সদস্যরা হলেন, সাইফুল আজম সাহেদ, আবু রায়হান, জাহিদ হোসন কনক, ইকবাল হাছান, নজরুল ইসলাম, আবু বক্কর সোহাগ, আনোয়ার হোসেন, মোঃ আলাউদ্দিন, নাছির উদ্দিন মেজর, আবদুল বাতেন কমল, সাইদুল হক, ফজলুল হক ফজলু, ইভান, ইয়াসির আরাফাত, মাসুদ আলম চৌধুরী, জিয়া হক বাপ্পি, মোঃ ইয়াজ উদ্দিন, ইফতেখার হোসেন ইপু, আসিফ উদ্দিন, রিয়াদ সরকার, জাহিদুল ইসলাম সজিব, সুমব কান্তি শীল।
Please follow and like us: