, || - ||

লকডাউনের তৃতীয় দিনে সর্বোচ্চ কঠোর অবস্থানে সিরাজগঞ্জ পুলিশ- প্রশাসন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

জুবা‌য়ের-জি‌কো সিরাজগঞ্জ:- পুলিশের কঠোর অবস্থানে সর্বাত্মক লকডাউনের গত দুই দিনের চেয়ে আজ ৩য় দিনে সর্বোচ্চ  কঠোর অবস্থানে সিরাজগঞ্জ পুলিশ- প্রশাসন। সিরাজগঞ্জ শহরে প্রবেশ করা প্রায় সবগুলো পকেট রাস্তা বাঁশের ব্যারিকেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মূল প্রবেশ প্রথে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ফলে যানবাহনশূন্য ছিল সড়কগুলো। এছাড়াও স্বল্পসংখ্যক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খুলতে দেখা গেছে এই জেলায়।

 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার দিনভর মাঠে অবস্থান করে লকডাউন নিশ্চিতে পুলিশি তৎপরতা তদারকি করেন। এ সময় ট্রাফিক পুলিশ বিভিন্ন পয়েন্টে যানবাহনকে মামলা, জরিমানা ও আটক করে।

 

সরেজমিন ঘুরে দেখা যায় আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। বিভিন্ন ব্যক্তি এবং গাড়ি তল্লাশি করে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্তদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া সচেতনার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চালানো হচ্ছে । তবে সিরাজগঞ্জে হাট বাজার গুলো ছিল নিয়ন্ত্রনের বাহিরে। সবগুলো বাজারেই দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। সেখানে ছিলনা কোন সামাজিক দূরত্ব। অনেক কেই মাস্ক ছাড়াও দেখা গিয়েছে।

Please follow and like us: