, || - ||

লকডাউনে সরকারি নির্দেশনা বিষয়ে ছাগলনাইয়াবাসীর প্রতি ইউএনও’র বিশেষ বার্তা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল ১লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত সরকার সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। লকডাউন পরিস্থিতিতে সরকারি জারিকৃত আদেশ মান্য করতে ছাগলনাইয়া উপজেলার জনসাধারণের প্রতি বিশেষ এক বার্তা প্রকাশ করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তা দিয়েছেন তা নিম্নরুপ –

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ১লা জুলাই হতে ফার্মেসী ব্যতীত সকল প্রকার দোকানপাট, যানবাহন, বিনোদনকেন্দ্র, শপিংমল এবং জনসমাগম বন্ধ থাকবে। শুধুমাত্র কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় করা যাবে। অপ্রয়োজনে বাহিরে বের হলে কিংবা মাস্ক ব্যবহার না করলে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা মোকাবেলায় সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।

Please follow and like us: