দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী ঘোষনা ও স্বাস্থ্য বিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাসহ ব্যবসায়ী, পথচারী ও পরিবহন মালিকের ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারী আদেশ ও স্বাস্থ্য বিধি অমান্য করে হোটেল পরিচালনার দায়ে রেলগেট বাজারে মুক্তিযোদ্ধা হোটেলের দুই হাজার টাকা,অবৈধ্য ভাবে যাত্রী পরিবহনের দায়ে হানিফ এন্টার প্রাইজের এক হাজার টাকা, স্বাস্থ্য বিধি অমান্য করায় দুই টলি চালকের ৪০০ টাকা ও এক পথচারীর ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অপরদিকে সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রেলগেট বাজারে মিলন হোটেলের দুই হাজার টাকা, জমিদার হোটেলের এক হাজার টাকা,স্বাস্থ্য বিধি অমান্য করে চলাচলের দায়ে বাবু নামে এক টলি চালকের দুই’শ টাকা ও রেজাউল নামে এক পথচারীর এক’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে । ওসি মোঃ ফখরুল ইসলাম জানান ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে এই জরিমানা আদায় করা হয়।
, || - ||
লকডাউন পর্যবেক্ষনে ভ্রাম্যমান আদালতের অভিযান ফুলবাড়ীতে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা আদায় ॥
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: