করোনাভাইরাস সংক্রামন রোধে ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে যশোরের কেশবপুর থানা পুলিশ।
উপজেলার সড়কগুলোতে টহল ব্যবস্থা জোরদারসহ থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
বৃহস্পতিবার থেকে পুনরায় কঠোর লকডাউনের ঘোষণা আসলে তা কার্যকর করতে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কঠোর অবস্থান মাঠে রয়েছে।
শুক্রবার সকাল থেকে থানার অন্তর্গত চিংড়া পুলিশ ফাঁড়ির এস আই ওয়ালিউল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যেদের নিয়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা শুরু করতে দেখা গেছে। সরকারঘোষিত জরুরি পরিসেবা ও পণ্যবাহী গাড়ি ব্যতিত সব যানবাহন বন্ধ করে দেওয়া হয়।
চিংড়া পুলিশ ফাঁড়ির এস আই ওয়ালিউল ইসলাম বলেন, পুলিশের আইজিপি ও যশোর পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় কার্যক্রম চলমান থাকবে ।
Please follow and like us: