সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে প্রেম করে বিয়ে, লাশ হলেন লামিয়া

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ- লক্ষ্মীপুরের সদর উপজেলায় যৌতুকের দাবিতে লামিয়া আক্তার ঐশী (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।সো

মবার সকালে উপজেলার বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়। নিহত ঐশী জেলার রায়পুর উপজেলার মধ্য কাঞ্চনপুর এলাকার গ্রামের মো. হাছানের মেয়ে।

পুলিশ জানায়, সদর উপজেলার হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামে নানার বাড়িতে থেকে ঐশী পড়ালেখা করতো। এসময় একই উপজেলার শেরপুর গ্রামের আরিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রায় এক বছর হলো তাদের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই ঐশীকে তার স্বামী আরিফ ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দেয় এবং শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে।

এনিয়ে গত শনিবার রাতে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে। প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য রাতেই ঐশীর মাকে ফোন করে বলা হয় তার মেয়ে অসুস্থ।

পরে তিনি সেখানে গিয়ে দেখেন বাড়িতে ঐশীর মরদেহ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Please follow and like us: