আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিয় পাটি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে সিলেট-৫ (কানাইঘাট -জকিগঞ্জ) জাতিয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমেদ সমর্থনে গাছবাড়ি বাজার এবং সীমা বাজারে জুড়ে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন জাতিয় পাটির নেতাকর্মীরা। ইতিমধ্যে গাছবাড়ি মুজাহিরুল উলূম ক্বমী মাদ্রাসা, সীমা বাজার, গাছবাড়ি বাজার,মুখিগঞ্জ বাজার,বুরহান উদ্দিন বাজারে এলাকা ভিত্তিক প্রচারনা চালিয়ে মতবিনিময় ও লিফলেট বিতরণ করে যাচ্ছেন। বিভিন্ন হাট-বাজারে লাঙ্গল প্রতীক এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি হাট-বাজার ভিত্তিক প্রচারনা জোরদার করা হয়েছে। লাঙ্গল প্রতীককে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে দিক-নির্দেশনা দিয়েছেন নেতৃবৃন্দ। জাতিয় পাটি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে সিলেট-৫ (কানাইঘাট -জকিগঞ্জ) জাতিয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমেদ সমর্থনে প্রচারনা, মতবিনিময়, নির্বাচনী লিফলেট বিতরণ করে যাচ্ছেন।
জাতিয় পাটি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে সিলেট-৫ (কানাইঘাট -জকিগঞ্জ) জাতিয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমেদ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের নেতাকর্মীরা সবধরনের ভেদাভেদ ভুলে গিয়ে কানাইঘাট-জকিগঞ্জের গ্রাম-অঞ্চল, পাড়া-মহল্লায় লাঙ্গল কে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিগত ৩৫বছর ধরে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা করে গিয়েছিলেন। জীবনের শেষ মুহুর্তে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং এ অঞ্চলের কাঙ্খিত উন্নয়নের স্বার্থে ৭ জানুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আলিম সমাজ ও বিশিষ্ট ব্যক্তি বর্গের সাথে পরামর্শ ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সকলই ব্যক্তি বর্গ বলেন,আমরা ব্যক্তি আলহাজ্ব শাব্বির আহমেদ সর্মথন করবো এবং ৭ জানুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য আশাবাদ বক্তকরেন।এসময় উপস্থিত ছিলেন,কানাইঘাট উপজেলা জাতিয় পাটির প্রচার সম্পাদক আব্দুল কাদির,জাতিয় পাটি নেতা কিউএম ফারুক,প্রবাসী জাতিয় পাটি নেতা মাষ্টার বদরুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: