বান্দরবানে লামা- ফাঁসিয়াখালী সড়কে মরা বাঙ্গাইল্যার টেকে নতুন ভিউ পয়েন্ট “কিছু ক্ষণ” এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তাবরিজি। ১ লা নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নতুন ভিউ পয়েন্ট “কিছু ক্ষন” এর ভিত্তি প্রস্তরের গায়ে জড়ানো লাল কাপড় সরিয়ে এর উদ্বোধন করেন ডিসি। এর আগে জেলা প্রশাসক মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে নব নির্মিত “কল্প তরু” ভিউ পয়েন্ট উদ্বোধন করেন। লামা উপজেলা প্রশাসন(নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ) এর উদ্যােগে এই সব ভিউ পয়েন্ট যেমন আগন্তুকদের চিত্তবিনোদন দিতে পারে, তেমনি দুর্ঘটনা এড়াতে সহায়ক হতে পারে।
ভিউ পয়েন্ট ও ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানদ্বয়, প্রশাসনের বিভাগীয় প্রধানদ্বয়, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাহাড়ের প্রতিটি কোণ যেন একেকটি পটে আঁকা ছবি।
প্রতিটি পাহাড়ের বাঁকে রয়েছে ঝর্ণা ঝিরি। প্রকৃতির নানা রঙের ফুল পাখি। এমন কিছু স্পট আছে, যেখানটায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়া পাহাড়গুলোর দিকে অফলক চেয়ে থাকতে ইচ্ছে করে সবার। ঠিক তেমনি এক স্থান মনোনীত করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার। নাম দেয়া হয় “কিছু ক্ষণ”। আজ থেকে লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কে “কিছু ক্ষন” নামের এই যাত্রা বিরতি ভিউ পয়েন্টটি নতুন করে সংযোজিত হলো। উপজেলা প্রশানের উদ্যেগে লামা-চকরিয়া সড়কে ভিউ পয়েন্টটি ” কিছক্ষণ” এই উপজেলায় পর্যটন বিকাশে ভূমিকা রাখবে।
Please follow and like us: