, || - ||

লামা প্রেসক্লাব সেক্রেটারীকে পদত্যগে বাধ্য করালেন সরকার দলীয় নেতারা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জনকল্যাণ মুখি কর্মকান্ডে রাজনৈতিক নেতাদের বিদ্ধেষ বেড়ে চলছে।গত ২৮ মার্চ-২০২২ তারিখে বান্দরবান লামা প্রেসক্লাবে পার্বত‍্য চট্রগ্রাম মহিলা পরিষদ লামা উপজেলা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) লামা পৌরসভার সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল।সেদিন ক‍্যান্সারে আক্রান্ত লামার একটি শিশুকে পিসিএনপির পক্ষ থেকে নগদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছিল। ২৯ মার্চ লামা প্রেসক্লাবে পিসিএনপির আয়োজনে ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছিল। বর্তমানে লামা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান।সে লামা উপজেলা পিসিএনপির সেক্রেটারি এবং বাঙালি পাহাড়ি অধিকার আদায়েরএকজন সক্রিয় নেতা। বাঙ্গালী জনবহুল লামা উপজেলাতে এই ধরনের জনক‍ল‍্যাণমূলক কার্যক্রম ও পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি হওয়ার কারনে লামা পৌর মেয়র জহিরুল ইসলাম লামার সকল সাংবাদিককে ও লামার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব‍্যক্তিদের মাধ‍্যমে কামরুজ্জামানকে প্রেসক্লাব থেকে বহিস্কার করার জন‍্য গত ২/৩ দিন যাবত চাপ দিচ্ছে এমনকি সে নিজেও কামরুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।গতকাল মেয়র জহিরের নির্দেশে লামা প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া জরুরী মিটিং ডেকেছিল। মিটিংএ কামরুজ্জামানকে বহিস্কার করা ও নাগরিক পরিষদের কোন নিউজ না করার জ‍ন‍্য সকল সাংবাদিকদের বলা হয়। এমতাবস্থায় কামরুজ্জামান প্রতিহিংসার শিকার হয়ে গতকাল ৩০ মার্চ-২০২২ তারিখে লামা প্রেসক্লাব সেক্রেটারির পদ থেকে সেচ্ছায় পদত‍্যাগ করেছে। উল্লেখ‍্য,লামা প্রেসক্লাবটি তৎকালীন সময়ে সেনাবাহিনী কর্তৃক মৈত্রী কার্যক্রমের অংশবিশেষ হিসেবে নির্মিত ও প্রতিষ্ঠিত।তাছাড়া প্রেসক্লাবটি গণমাধ্যম ও সবার জন‍্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠান। প্রেসক্লাবের হলরুম ভাড়া নিয়ে সবাই প্রোগ্রাম করছে সবসময়ই। প্রোগ্রাম করার অধিকার সকলেরই আছে। এ ব্যাপারে লামা প্রেসক্লাবের সম্পাদক কামরুজ্জামান তার বক্তব্যে জানান, তাকে কোন রাজনৈতক নেতা চাপ প্রয়োগ করেনি। তিনি তার সংগঠনের সদস্যদেরকে বিব্রতকর অবস্থা থেকে রেহায় দেয়ার জন্য স্বেচ্ছায় পদ থেকে সরে গেছেন। তিনি আরো জানান, পিসিএনপি’র কর্মকান্ডে দলের সিনিয়র কোন নেতার চাপ নেই। তবে প্রেসক্লাবের সদস্যরা নিজ থেকে মামালা মোকাদ্দমাসহ বিভিন্ন হয়রানি, ক্লাব দখল হয়ে যাবে ইত্যাদি বিষয়ে প্রচন্ড ভয় পায় পলিটিকাল পার্সনদেরকে। সুতরাং স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছি।”

Please follow and like us: