, || - ||

লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর মাতা সখিনা বেগম (৯৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, সখিনা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে সমব্যথী। ধর্ম পরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন।

গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

Please follow and like us: