ফারুক রাজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। মেলায় ২২ টি স্টলের সমন্বয়ে কৃষি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী চিত্র প্রকাশ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন- কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট্র । কৃষি বান্ধব এ সরকারের অভু্তপূর্ব সফলতার কারণ কৃষকদের মাঝে স্বল্পমুল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌছে সমবন্টন।
তিনি আরো বলেন- প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করতে হবে তাহলেই স্বনির্ভর আদর্শ দেশ গড়া সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- কৃষিতে বাংলাদেশ এখন সয়ংসম্পূর্ন। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অনেক দেশে বাংলাদেশে উৎপাদিত কৃষি পণ্য রপ্তানি হচ্ছে।
সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন- বাংলাদেশের শতকরা ৮০ জন লোক কৃষক, কৃষি আমাদের মূল পেশা। কৃষির কারণে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করছে। আামাদের সন্মিলিত চেষ্টা কৃষি সেক্টরে আরো উন্নয়ন সাধিত হবে বলে আশা রাখি।
কৃষি উপসহকারী তাপস কুমার রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু নাসের, কৃষিবিদ কৃষি কর্মকর্তা মহসিন আলী, সমবায় অফিসার নওশের আলী, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন । তিন দিনব্যাপী এ কৃষি মেলা প্রদর্শনীর কর্মসূচিতে ২য় দিনে মেলায় প্রযুক্তি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনীতে পুরস্কার বিতরণ করা হবে বলে কর্মসূচিতে জানানো হয়।