, || - ||

লালমনিরহাটে কলেজ প্রভাষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রিয়াজুল ইসলাম(৫০) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।

সোমবার(০৬ এপ্রিল) সকালে উপজেলার সাপুকুর ইউনিয়নের কদমতলা ব্রীজ এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত কলেজ শিক্ষক রিয়াজুল ইসলাম ওই গ্রামের মৃত কেছমত আলীর ছেলে। তিনি উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে ভাইদের সাথে বিরোধ চলে আসছে কলেজ শিক্ষক রিয়াজুলের পরিবারের। গত শনিবার(৪ এপ্রিল) চাচির সাথে বিরোধে জড়ানোর দায়ে শাসন করতে গিয়ে তার কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে গুরুতর জখম করেন রিয়াজুল। এরপর তার স্ত্রী ও ছেলে আহত মেয়েকে নিয়ে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে স্ত্রী ও ছেলে মেয়েরা অবস্থান করায়  রোববার(৫ এপ্রিল) রাতে বাড়িতে একা ছিলেন কলেজ শিক্ষক রিয়াজুল ইসলাম।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us: