লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ৩২
বিএনসিসি ব্যাটালিয়ন রংপুর কতৃক আয়োজিত ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি)-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়ে ছে। এতে রংপুর বিভাগের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের পুরুষ ও মহিলাসহ ২৩০ জন ক্যাডেট অংশ নিয়ে ছিলেন। গত ৫ সেপ্টেম্বর লালমনিরহাট সরকারি কলেজ মাঠে শুরু হয় ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি)-২০১৯। আজ সকালে মহাস্থান রেজিমেন্ট রাজশাহী এর রেজি মেন্ট কমান্ডারলেঃ কর্ণেল তওফিক নওশাদ, প্রধান অতিথি থেকে, এ প্রশিক্ষ ণের সমাপ্তি ঘোষনা করেন। এসময় ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন রংপুর এর এ্যাড জুটেন্ট মেজর মোঃ হারুন অর রশীদসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি অফিসার, প্রফেসর, আন্ডার অফিসার ও ক্যাডেট বৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাডেটদের প্রশিক্ষণেরপাশা পাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযো গিতায় বিজয়ী ক্যাডেটদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এতে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ জন পুরুষ ক্যাডেট ও ৬৫জন মহিলা ক্যাডেট সহ মোট ২৩০ জন ক্যাডেট অংশ গ্রহণ করেন। পরে লালমনিরহাট জেলা প্রশা সক মোঃ আবু জাফর কে প্রধান অথিতি করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতি থি বলেন, ক্যাডেটরা ভবিষ্যতে দেশ মাতৃকারপ্রয়ো জনে যে কোন ত্যাগের জন্য প্রস্তুত থাকবে। প্রশি ক্ষণার্থী ক্যাডেটগণ ০৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ ক্যাম্প ত্যাগ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করবে।
, || - ||
লালমনিরহাটে ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিং (বিসি) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।
Please follow and like us: