রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি ঃ
রামগঞ্জ উপজেলার সোনাপুরস্থ বি সাহা সুইটস মিষ্টান্ন শিল্পের ঐতিহ্যের ধারক হয়ে স্ব-মহিমায় আলো ছড়িয়ে যাচ্ছে। রসগোল্লা, ক্ষীরছমছম, ল্যাংচা, কাঁচা সন্দেশ, ছানারকেক, দধি-ঘি, রসমলাই শত বছরব্যাপী একই স্বাদে- গন্ধে দেশজুড়ে আজ সমহারে সমাদৃত। সততা, পরিচ্ছন্নতা, দৃঢ় মনবল আর স্থানীয় মানুষ জনের ভালবাসার কারণেই এমটি সম্ভব হয়েছে বলে বিশ্বাস প্রতিষ্ঠান কর্তৃপক্ষের । বিসাহা সুইটস এর সত্ত্বাধিকারী অপূর্ব কুমার সাহা গংদের সাথে আলাপ করে জানাযায়, ১৮শ শতাব্দীর শেষের দিকে তাদের পূর্ব পুরুষ জগ বন্ধু সাহা রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে বি সাহা সুইটস নামের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তৎসময়ে ওই প্রতিষ্ঠান ছাড়া বৃহত্তর নোয়াখালী অঞ্চলে মিষ্টি প্রত্তুতের কারখানা দ্বিতীয়টি ছিলনা। ফলে জগ বন্ধু সাহার সততায় বি সাহা প্রতিষ্ঠানটির সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ে। হিন্দু-মুসলিম জাতি ভেদে সকল সামাজিক অনুষ্ঠানেই বি সাহার মিষ্টি অ-পরিহার্য হয়ে ওঠে। অপূর্ব সাহা জানান, জগ বন্ধুর মৃত্যুর পর তার সন্তান অপূর্ব গংদের পিতা বিশ্বেশ্বর সাহা প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহন করেন। তিনিও পিতার পদাঙ্ক অনুস্বরণ করে বি সাহার ঐতিহ্য অটুট রেখে ৭০ বছর যাবৎ প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। পর্যায়ক্রমে তার ছেলে অপূর্ব কুমার সাহা গং কর্তৃক বি সাহা সুইটস পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বি সাহা সুইটসের মিষ্টান্ন দেশের চাহিদা মিটিয়ে বিদেশ গমনকারী যাত্রীগন কলিগদের অনুরোধে দেশের বাহিরেও নিয়ে যাচ্ছে এ মিষ্টান্ন। প্রতিষ্ঠান পরিচালনাকারীগন জানান, প্রতিনিয়ত একটি পক্ষ বি সাহা সুইটসের সুনাম ক্ষুন্ন করনে লেগে আছে। তার পরও সৃষ্টিকর্তা কৃপায় প্রতিষ্ঠানটি তার সততাকে আগলে রেখে স্ব-মহিমায় এগিয়ে চলছে। যে কোন মূল্যে এ ধারা অব্যহত রাখার সংকল্প তাদের।
, || - ||
শত বছরের ঐতিহ্য ছাড়িয়ে রামগঞ্জের বি সাহা সুইটস
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: