শপথ গ্রহণের পর প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন গাইবান্ধার পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
শুক্রবার (৮ জানুয়ারী) সকালে তিনি পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সমাজ সেবক রোস্তম আলী সরকার এবং সমর্থকরা ছাড়াও অন্যান্যরা এ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গত বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
Please follow and like us: