গুইমারা উপজেলার শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে যাত্রী ছাউনি উদ্ধোধন এবং বৃক্ষরোপন করা হয়েছে।৬ অক্টোবর (রবিবার) শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের সামনে যাত্রী ছাউনি উদ্ধোধন এবং বৃক্ষরোপন করেন,২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। এসময় সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসিসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং যেকোন দুর্যোগ পরিস্থিতি সকলের জন্য সেনাবহিনীর সাহায্যে ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের ন্যায় সকলের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবে।
, || - ||
শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের যাত্রী ছাউনি উদ্ধোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: