বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীরা এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সর্দার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম পরাজিত, সিকদার হারুন আল রশিদ, ফরিদুল ইসলাম, আসাদুজ্জামান মিলন, অ্যাডভোকেট মেহেদী হাসান, বিল্লাল হোসেন মিলন, শেখ জুলফিকার আলী, মাহাবুবুর রহমান মানিক, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, এস্কেন্দার হোসেন,
আরো উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, আয়েশা সিদ্দিকা মানি, আব্দুল হালিম খোকন, ফারহানা জাহান নিপা, রুনা গাজী, সেলিম চৌধুরী, অপু তালুকদার, ডক্টর মনির কাজী, মঈন উদ্দিন আহমেদ, শরিফ মোস্তফা জামান লিটু, মোল্লাহাট উপজেলা মহিলা দলের সভানেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, আহসান হাবিব ঠান্ডা, শেখ শামীম হাসান, মনিরুজ্জামান সোহাগ, সুমন পাইক, আবুল হাসান, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।