বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ বুধবার বগুড়ার শাজাহানপুরের খরনা ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদল নেতা আবুল কাশেম ও বাবুল আকতারের সার্বিক ব্যবস্থাপনায় বাদ জোহর কাজলগৌড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হাই সিদ্দিকী রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের ১ নং যুগ্ম-আহবায়ক কামরুল হাসান মমিন, যুগ্ম-আহবায়ক আরমান হোসেন রকি, সদস্য ওমর ফারুক, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আবু জিহাদ, যুবদল নেতা শাকিল প্রমুখ ।
Please follow and like us: