বগুড়া শাজাহানপুরে ফসলের মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মুগ্ধ হয়েছেন কয়েক হাজার ফুটবল প্রেমী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাজাপুর দাঁরিকামারিপাড়ায় একটি ফসলের জমিতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। খেলা দেখতে আশপাশ এলাকার কয়েক হাজার ফুটবলপ্রেমী নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা ভির জমায়। নাইজেরিয়ানসহ বিভিন্ন জেলার বাছাইকৃত খেলোয়াড়দের ক্রীড়া নৈপন্যে মুগ্ধ হোন ফুটবল প্রেমী দর্শকরা। খেলায় ‘শাজাহানপুর ক্রীড়া সংঘ’কে ১-০ গোলে হারিয়ে পুরস্কার জিতে নেয় ‘বিসমিল্লাহ পোল্ট্রী ফার্ম’ একাদশ। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম শ্রেণীর রেফারী বগুড়া ফুটবল রেফারী সমিতির সাধারণ সম্পাদক নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক জিবরীল বাবু। তাকে সহযোগীতা করেন বাফুফে’র প্রথম শ্রেণীর রেফারী জোবায়ের রহমান ও দ্বিতীয় শ্রেণীর রেফারী আনোয়ার হোসেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেণ্টের প্রধান পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু। এর আগে খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শামছুদ্দীন শেখ হেলাল। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন বাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মনোয়ার হোসেন পান্না, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজু আহম্মেদ, ব্যবসায়ী আব্দুল জব্বার, সেলিম রেজা প্রমুখ। টুর্নামেণ্ট আয়োজক কমিটির সভাপতি সাবেক ই্উপি সদস্য এনামুল হক, সাধারণ সম্পাদক শ্রমিকলীগ নেতা জাকারিয়া এবং পরিচালনা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিকুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
, || - ||
শাজাহানপুরে ফসলের মাঠে ফুটবলে মুগ্ধ হলেন কয়েক হাজার দর্শক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: