, || - ||

শাজাহানপুরে রাস্তার কাপেটিং কাজের উদ্ধোধন করলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী -রানীরহাট রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাপেটিং কাজের উদ্ধোধন করেন। উপজেলা প্রকৌশল অফিসের বাস্তবায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে বনানী থেকে গন্ডগ্রাম পর্যন্ত ১২০০ মিটার রাস্তা কাপেটিং কাজ হবে । উদ্ধোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল কবির, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, উপজেলা যুবলীগের যুগ্ম- সম্পাদক বাদশা আলমগীর, ওয়ার্ক এসি: আব্দুল মোমিন, আওয়ামীলীগ নেতা আলী হায়দার, উপজেলা যুবলীগের ক্রিয়া সম্পাদক রুবেল, ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দিন, সাইদুল ইসলাম প্রমুখ। গত মঙ্গলবার খরনা বাজার থেকে নাদুরপুকুর গ্রামের ১ কি.মি. এবং বুধবার উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল হাট থেকে আস্তান মাজার শরীফ পর্যন্ত দেড় কি.মি. রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

Please follow and like us: