৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শান্তিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন




শান্তিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২৬, ২২:৫৯ | 611 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর বর্বরোচিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন।

শনিবার দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি চিহ্নিত সন্ত্রাসী আঙ্গুর মিয়া ও তার বাহিনীর তান্ডবের বিচার দাবি করে ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মমিন জানান, গত ২২ মার্চ সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুতারগাঁও এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাবল মার্ডার মামলার প্রধান আসামি এবং মাদক ও জুয়ার গডফাদার হিসেবে পরিচিত আঙ্গুর মিয়া ও তার বাহিনী বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর প্রাণঘাতী হামলা চালায়।

​হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আলীর মাথায় ও গলায় কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় সন্ত্রাসীরা মোহাম্মদ আলী ও আব্দুল মমিনের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

​আব্দুল মমিন জানান, ঘটনার কয়েকদিন আগে আঙ্গুর মিয়ার ভাগ্নে জাবেদ বিনা কারণে পাথারিয়া গ্রামের মানুষকে মুঠোফোনে গালিগালাজ করে। এ নিয়ে সৃষ্ট বিরোধ মিমাংসার জন্য আব্দুল মমিন শালিসের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ঘটনার দিন আঙ্গুর মিয়ার লোকজন শালিস না মেনে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ তাণ্ডব চালায়।

​তিনি বলেন,​আঙ্গুর মিয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান ও তার ছেলে সাদাত মান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় সু-পরিচিত ছিল।

​আওয়ামী শাসনামলে মন্ত্রীর দাপট খাটিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

​বর্তমানেও সে জলমহাল দখল, জুয়া এবং মাদক ব্যবসার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। ​সন্ত্রাসী আঙ্গুর মিয়া ও তার পরিবার আব্দুল মমিনসহ এলাকার নিরীহ মানুষের নামে মানহানিকর তথ্য প্রচার ও হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে তিনি ​এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা সহ দেশবাসী ও প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

​সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET