বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাবি’র পুকুরে সাতাঁর শিখতে গিয়ে লাশ হলেন বিশ্বম্ভরপুরের এক শিক্ষার্থী 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।
সাঁতার শিখতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে অর্ণব তালুকদার (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জুমার নামাজের আগে পুকুরে নামে অর্ণব তালুকদার নামের এ কিশোর। পরে সে টিউবে সাঁতার কেটে পুকুরের মাঝখানে চলে যায়। এতে সে ডুবে গেলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, অর্ণব তালুকদার সিলেট নগরের মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। তার বাবার নাম কৃতিশ তালুকদার। অর্ণব সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, এই পুকুরে গোসল না করার জন্য আগে থেকে নির্দেশনা দেওয়া আছে৷ ছেলেটি হয়ত সাঁতার শিখতে এসেছিল। এমন ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷
টিলারগাঁও একালার স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে থেকে পুকুরটি খনন করা ছিল। জানা মতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পুকুরে ৪ জন ব্যক্তি ডুবে মারা গেছে৷ আমাদের বাবা-মায়ের মুখ থেকেই শোনা পুকুরটি অনেক রহস্যজনক। পুকুরটি এমন গভীর সেচ দিয়েও কখনো শুকানো যায়নি। এখানে অনেক বড় বড় মাছ রয়েছে, যা ধরাছোঁয়ার বাইরে থাকে।
Please follow and like us: